শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

তিন ভাইকে হত্যা : ২০ বছর আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার

খুনের ঘটনার পর ২০ বছর আত্মগোপনে থাকা চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর তিন ভাইকে হত্যা মামলার অন্যতম আসামি আবুল কালাম চৌধুরীকে (৭০) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) রাতে নগরের চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি অভিযানিক টিম।

আবুল কালাম হাটহাজারী উপজেলার চারিয়া কাজী পাড়া এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। তিনি আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনার পর থেকে ২০ বছর পলাতক ছিলেন। বিচারপ্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাব জানায়, ২০০৩ সালের ২৬ মে হাটহাজারীর চারিয়া কাজীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলিবর্ষণ ও কিরিচ দিয়ে কুপিয়ে আপন তিন ভাই আবুল কাশেম, আবুল বশর ও বাদশাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ২০ জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটির বিচারপ্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে সাজা দেয়া হয়।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো: নুরুল আবছার বলেন, ট্রিপল মার্ডারের মামলায় আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকে তিনি দীর্ঘ ২০ বছর আত্মগোপনে ছিলেন। তাকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com