রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অভিনেতা রবি চৌধুরীর দেখা মিলবে ঈদে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২০ বার

গানের মানুষ রবি চৌধুরী। তবে শখে অভিনয় করেছেন, তাও হাতে গোনা। ‘ফেরারি সুখ’ নামের একটি টেলিফিল্ম ও ‘আগন্তুক’ ধারাবাহিকে দেখা গেছে তাকে। সেটিও বেশ কয়েক বছর আগের কথা। দীর্ঘ সময় পর এবার এই সংগীতশিল্পীকে পাওয়া যাবে অভিনয়ে।

ছোট-বড়, ধনী-গরিব সব বয়স ও পেশার মানুষ মেতে ওঠে ঈদের আনন্দে। কিন্তু সবাই কি এ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পান? এমন থিম নিয়ে নির্মিত হয়েছে তিনটি ড্রামা। যা থাকবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মজার পর্বগুলোর মধ্যে। আর চমক হিসেবে একটি ড্রামাতে অভিনয় করেছেন রবি চৌধুরী।

তিনটি ড্রামার মধ্যে একটিতে রবির পাশাপাশি আছেন অভিনেতা রাশেদ মামুন অপু। অন্য দুটিতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, প্রাণ রায়, আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, রিমু রোজা খন্দকার ও কাইফ।

হানিফ সংকেত জানান, এবারের নাটক পর্বটি দর্শকদের ভীষণ আনন্দ দেবে।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com