রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

দেশের সব স্কুল-কলেজে নববর্ষ উদযাপনের নির্দেশ মাউশি’র

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৩০ বার

সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সঙ্গীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।
আজ মাউশি সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ১১ এপ্রিল মঙ্গলবার দেশের সব স্কুল ও কলেজে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে (৪ এপ্রিল) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করার নির্দেশ দিয়েছে।

এদিকে, গত ২০ মার্চ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে অন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ইউনেস্কো’র ‘ইনটানজিবল কালচারাল হেরিটেজ’-এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করতে বলা হয়েছে। দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের নিয়ে নববর্ষের সকালে আবশ্যিকভাবে র‌্যালি বের করারও নির্দেশনা দিয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com