শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০৬ বার

এবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, গতকাল নতুন করে দুজন করোনাভাইরাস (কোভিড -১৯) আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী বাংলাদেশি। অপরজন ৩৯ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক।

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন দুই রোগীসহ আমিরাতে মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। বাকি আটজনকে বিশেষ চিকিৎসা এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের ভাইরাসের পরিমাণ স্থিতিশীল থাকায় ভয়ের কোনো কারণ নেই।

এর বাইরে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কয়েকজন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা ‘খুবই সঙ্কটাপন্ন’।

গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে ভাইরাসটি। চীনের ৩১ প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়েছে ভাইরাসটি। এতে দুই হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com