রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শাকিবকে নকল করলেন বুবলী, ভাইরাল ভিডিও

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ বার

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তি পাচ্ছে ঈদে। আর গেল বুধবার এই সিনেমার র‌্যাপ ধাঁচের একটি গান ‘কথা আছে’ প্রকাশ করা হয়। এর মধ্যে দিয়ে এবারই প্রথম পর্দায় র‌্যাপ গানে ঠোঁট মেলালেন শাকিব খান। গাল্লি বয়’খ্যাত সংগীতশিল্পী তাবিব মাহমুদের গাওয়া এই গানটি ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়।

পর্দায় শাকিব স্টাইলের গানের সঙ্গে এবার মজেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাকে পুরোই নকল করে একটি ভিডিওি প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি বুবলী নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে ‘কথা আছে’র সঙ্গে নিজ পারফরমেন্সের একটি ভিডিও প্রকাশ করেন। আর সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল নেটদুনিয়া।

বুবলীর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট আর কালো প্যান্ট পরে একটি রকিং চেয়ারে বসে গানের সঙ্গে নাচছেন তিনি। গানের শেষ অংশে ‘কথা আছে’র সঙ্গে ঠোঁটও মেলান ‘লিডার, আমিই বাংলাদেশ’র এই নায়িকা।

‘এইতো দুঃখ ভরা রাত, যার হয় না সুপ্রভাত, সবাই হইছে কুপোকাত, ভাঙছে মাথার ওপর ছাদ, অলিগলি থেকে শুরু, হায়না-ময়না-হাতি, হাতের তালুর মতো চিনি, আমি এই ঢাকা সিটি, ঘুষ ছাড়া চাকরি হয় না, ঘুষ না খাইলে চাকরি যায়, ঘুষ দিয়া তার চাকরি হইছে, কীভাবে সে ঘুস না খায়’ কথার এই গানটি লিখেছেন তাবিব মাহমুদ। সংগীত করেছেন শুভ্র রাহা। এর কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব রহমান।

‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রতসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com