সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

‘ছাত্রদের ধর্ষণ’, ৬ নারী শিক্ষক গ্রেপ্তার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার

ছাত্রদের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই দিনের ব্যবধানে ছয়জন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এসব নারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের ছাত্রদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।আমেরিকার সংবাদমাধ্যম ‘ডব্লিউটিকেআর’ জানিয়েছে, ড্যানভিলের ৩৮ বছর বয়সী এলেন শেলের বিরুদ্ধে তৃতীয়-ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। দায়ের করা একটি ফৌজদারি অভিযোগ অনুসারে, শেল দুইজন ১৬ বছর বয়সী ছেলের সঙ্গে তিনবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। গত বৃহস্পতিবার তাকে গ্যারার্ড কাউন্টি জেলা আদালতে হাজির করা হয়। শেল উডলন এলিমেন্টারি স্কুলে শিক্ষকের সহকারী হিসেবে কাজ করতেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ৩৮ বছর বয়সী ওই শিক্ষিকাকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। কাউন্টি স্কুলের কর্মকর্তারা অভিভাবকদের ওই ছয় শিক্ষিকাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে চিঠি পাঠায়।সম্প্রতি যুক্তরাষ্ট্রে যৌন অসদাচরণের জন্য গ্রেপ্তার হওয়া এই শিক্ষিকাদের অন্তত ছয়টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এ ছাড়া আরকানসাসের ৩২ বছর বয়সী শিক্ষিকা হিদার হেয়ারের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়। আরকানসাস টাইমস জানিয়েছে, তিনি একজন ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। এছাড়াও ২৬ বছর বয়সী এমিলি হ্যানককক ছাড়াও আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com