শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

এক দিনে ঢাকা ছেড়েছে ১৬ লাখ ৭২ হাজার সিম ব্যবহারকারী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১০১ বার

ঈদুল ফিতর উদযাপনের জন্য গতকাল বুধবার ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫টি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এর আগে মঙ্গলবার ঢাকা ছাড়ে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন। অর্থাৎ দুইদিনে মোট ঢাকা ছেড়েছেন ২৯ লাখ ৯২৩ জন ব্যবহারকারী।

চারটি অপারেটর- গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি তুলে ধরেন মোস্তাফা জব্বার।

এতে দেখা যায়, মঙ্গলবার রবির প্রায় ৪ লাখ ১৭ হাজার জন, গ্রামীণফোনের প্রায় ৫ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৬ লাখ ৫৮ হাজার ও টেলিটকের ৩৫ হাজার ৭৫০ সিমের ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। পাশাপাশি অনেকে সপ্তাহখানেক আগেই তাদের পরিবারকে বাড়ি পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার দেশের ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস ছিল মঙ্গলবার। মানুষ টানা ৫ দিন ছুটি পাওয়ায় ধীরে ধীরে গ্রামের বাড়িতে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com