বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম কারাগারে বন্দী বিএনপি নেতাকর্মীদের জন্য ঈদ উপহার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১২১ বার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা মিরসরাই বিএনপির নেতাকর্মীদের ঈদ উপহার পাঠিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার কারাগারে নেতাকর্মীদের জন্য উপহার পাঠানো হয়।

কারাগারে বন্দী নেতাকর্মীরা হলেন- বারইয়াহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন হাজারী, ১৬ নম্বর সাহেরখালী বিএনপির সদস্য সচিব দিদারুল আলম মিলন, আবু ছিদ্দিক, আরিফুল ইসলাম, কবির বলি ও ১৩ মায়ানী বিএনপি নেতা কবির মাস্টারসহ ১৫ জন।

এ সময় শাহীদুল ইসলাম চৌধুরীর সঙ্গে ছিলেন মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাঈনদ্দিন মাহমুদ, মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন, যুগ্ম আহ্বায়ক সামসুল হুদা খানসাব, যুবদল উত্তর জেলার যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, খৈয়াছড়া বিএনপির সদস্য যুগ্ম আহ্বায়ক মাইনুল করিম সাজিদ, জাসাসের মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন জনি প্রমুখ।

এর আগে, মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামে নিহত জসিম উদ্দিনের পরিবারকে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার। তারেক রহমানের পক্ষে এ উপহার পৌঁছে দেন জাতীয়, উত্তর জেলা, উপজেলাসহ পৌর বিএনপির নেতারা।

ঈদ উপহার পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাঈনুদ্দিন চৌধুরী, যুবদল নেতা শাহদাৎ খান, জাসাস নেতা এমরান, ছাত্রদলের জিয়াউল হাসান পলাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com