বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

অবশেষে বৃষ্টির দেখা পেল চুয়াডাঙ্গাবাসী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৩০ বার

টানা ১৯ দিন প্রচণ্ড তাপে পুড়তে থাকা চুয়াডাঙ্গাবাসী বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটেছে।

সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি ‍শুরু হয়ে পরে জোরেশোরেই বৃষ্টি নামে। যদিও মুষলধারে এখনো এ জেলায় বৃষ্টি নামেনি।

গত তিন দিন মেঘ-রোদের খেলায় ঈদ কাটিয়েছে এ জেলার মানুষ। তবে সামান্য বৃষ্টি হওয়ার পর আবার রোদ উঠে থেমে থেমে বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চুয়াডাঙ্গাতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। ওই সময় সাত মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, কয়েক দিন ধরে তাপমাত্রা কমছে। এটি কয়েক দিন থাকবে। চলতি মাসের ১ তারিখে এ জেলায় সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

তিনি আরো বলেন, আজ সোমবার সর্বোচ্চ চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com