রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

এ বছর এসএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ বার

গতবছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে বিজ্ঞানেই বেড়েছে ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী।

আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে পৌনে ২১ লাখ পরীক্ষার্থী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

ব্রিফিংয়ে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে পরীক্ষার্থী ২ লাখ ৯৫ হাজার ১২১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত বছর ২০ লাখ ২১ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। অর্থাৎ, এবার গেলবারের চেয়ে ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী বেড়েছে।

বিভাগভেদে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পরীক্ষার্থীর তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এ বছর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, যা গত বছর ছিল ৫ লাখ ৭ হাজার ২৫৪ জন। এবার বিজ্ঞান বিভাগে ৩৭ হাজার ৩২০ জন পরীক্ষার্থী বেড়েছে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com