শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু চুরি, উদ্ধার হয়নি ১৬ দিনেও

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ বার

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু চুরি হয়েছে। ১৬ দিনেও সেই শিশুকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১১ এপ্রিল রাতে সুবাস্তু মার্কেটের গেটের সামনের ফুটপাতে ৩ মাস বয়সী শিশু মো. আব্দুল হোসেন চুরি হয়ে যায়। সে তার মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল।

সকালে মা-বাবা ঘুম থেকে উঠে দেখেন, তাদের শিশু পাশে নেই। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউমার্কেট থানায় গত ১৭ এপ্রিল মামলা হয়। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ওয়েবসাইটে শিশুপাচার মামলার সন্দেহভাজন এক আসামির ছবি দিয়ে শিশু হোসেনকে উদ্ধার ও পাচারকারীকে গ্রেপ্তারে সহায়তা চেয়েছে পুলিশ।

মামলা তদন্তকালে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ও ছবি সংগ্রহ করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায় যে, ১২ এপ্রিল ভোর ৫টা ৩ মিনিট থেকে ৫টা ৪ মিনিটের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি শিশু আব্দুলকে তোয়ালে দিয়ে ঢেকে কোলে করে নিয়ে যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অপহৃত শিশুটি উদ্ধারের জন্য ছবিতে প্রদর্শিত ব্যক্তির কেউ সন্ধান পেয়ে থাকলে মামলার তদন্ত কর্মকর্তার (০১৭৭-৩৬২৯৯৭) সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com