রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বিশ্ব একাদশের হয়ে বাংলাদেশে আসছেন যারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫২ বার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। কোচ হিসেবে থাকবেন টম মুডি।

খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, বিশ্ব একাদশের স্কোয়াডে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে আছেন লুঙ্গি এনগিডি। ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন চার জন (ক্রিস গেইল, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড ও শেলডন কটরেল)। ইংল্যান্ড থেকে আছেন তিন জন (অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো ও আদিল রশিদ)।

নিউজিল্যান্ড থেকে আছেন দুজন। রস টেইলর ও মিচেল ম্যাকলেনাগান। অস্ট্রেলিয়া থেকে থাকছেন অ্যান্ড্রু টাই।

এদিকে বিশ্ব একাদশের বিপক্ষে খেলতে ভারতের রিশাব পান্ট, কুলদ্বীপ যাদব, শিখর ধাওয়ান এবং মোহাম্মদ শামি, আফগানিস্তান থেকে রাশিদ খান, মুজিব উর রহমান, নেপাল থেকে সন্দ্বীপ লামিচানে, শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা ও পেরেরার ঢাকায় আসার কথা রয়েছে। এ ছাড়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুলের মধ্যে একজন আসতে পারেন বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com