বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

জনপ্রিয় ভারতীয় তারকার শীর্ষে রয়েছেন সামান্থা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৩০ বার
শেষ ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু তাতে কী? দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি! বরং ক্রমে বেড়েই চলেছে। এবার ফের তার জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল। আইএমডিবির সমীক্ষা অনুযায়ী জনপ্রিয় ভারতীয় তারকা হয়েছেন সামান্থা। শুধু তাই নয়, আরম্যাক্স মিডিয়া রেটিং এজেন্সির তালিকায় টানা কয়েক বছর ধরে শীর্ষে আছেন এই দক্ষিণী তারকা। সম্প্রতি সামান্থাকে লন্ডনে আয়োজিত অ্যামাজন প্রাইম ভিডিওর স্পাই-থ্রিলারধর্মী ওয়েবসিরিজ ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে দেখা গিয়েছিল। এই আসরে কালো পোশাকে উষ্ণতা ছড়ান তিনি। ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে তার নানা ছবি নেটজনতার হৃদয়ে জায়গা করে নেয়।

অ্যামাজন প্রাইমের অত্যন্ত জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র পর সামান্থার জনপ্রিয়তা পুরো ভারতে ছড়িয়ে পড়েছিল। এর পর ‘পুষ্পা’ ছবির আইটেম গানে তার নাচ হাজার হাজার তরুণের ঘুম হারাম করে। ‘যশোদা’ ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি। সামান্থাকে শেষ পর্দায় দেখা গেছে প্যান ইন্ডিয়া ছবি ‘শকুন্তলম’-এ। এই ছবিতে তার অভিনয় সমালোচকদের মনে ধরেছে। কিন্তু বক্স অফিসে ছবিটি ভালো আয় করতে পারেনি। ছবিটির বাণিজ্যিক ব্যর্থতার কারণে প্রযোজকদের প্রায় ২২ কোটি রুপির মতো আর্থিক ক্ষতির মুখ দেখতে হয়েছে বলে শোনা যাচ্ছে।

সামান্থা এখন ব্যস্ত ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিংয়ে। এই সিরিজে তার বিপরীতে আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com