রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঘূর্ণিঝড় মোখা : শিক্ষা বোর্ডগুলোকে সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণের আহ্বান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৫৪ বার

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার ঘূর্ণিঝড় ‘মোখা’ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও পরীক্ষা সংক্রান্ত সব গোপন বিষয় নিরাপদে রাখতে বলা হয়েছে।

তবে ঘূর্ণিঝড় মোখা’র কারণে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তরাভিমুখে অগ্রসর হওয়ায় সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com