শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

কাজী নজরুল ইসলামের ছোট পুত্রবধূ কল্যাণী কাজী আর নেই

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩৩৭ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট পুত্রবধূ ও বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী কল্যাণী কাজী আর নেই।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

কল্যাণী কাজী নজরুলের ছোট ছেলে কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোক বার্তায় বলেন, ‘বিখ্যাত নজরুল সঙ্গতি শিল্পীর মৃত্যুতে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।’ শেখ হাসিনা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। তার অসামান্য গায়কিতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীতজগতের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে কল্যাণী কাজীকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। একইসাথে কাজী নজরুল ইসলাম সম্পর্কে বহু অগ্রন্থিত কাহিনিও জনসম্মুখে নিয়ে এসেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com