শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২১০, তথ্য গোপনের অভিযোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫০ বার

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যদিও এদিন সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে মৃতের সংখ্যা কর্তৃপক্ষ দেওয়ার তথ্যের চেয়ে ছয় গুণ বেশি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জোর দিয়ে বলেছেন, তাদের দেওয়া তথ্য স্বচ্ছ এবং বিবিসির বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।

এর আগে সর্বপ্রথম ইরানের এক সাংসদ করোনাভাইরাসে মৃতের সংখ্যা লুকোনোর অভিযোগ তোলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরে বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও উদ্বেগ প্রকাশ করে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিসিবি ফার্স জানিয়েছে, নিহতদের বেশির ভাগই দেশটির রাজধানী তেহরান এবং কোম শহরের। এই শহর দুটিতেই সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইরানেই। ইতিমধ্যে দেশটির এক সাবেক রাষ্ট্রদূত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির উপ-রাষ্ট্রপতিও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এ ছাড়া দেশটিতে এখন পর্যন্ত ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com