বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

‘নতুন প্রেমে’ সামান্থা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৩২ বার

বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় বছর দেড়েকের মতো। কিন্তু এখন পর্যন্ত প্রাক্তন দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যকে নিয়ে চর্চা থামেনি। সম্পর্কে থাকা অবস্থায় এই তারকা জুটি যতটা আলোচনায় ছিলেন, বিচ্ছেদের পর তাদের নিয়ে আলোচনা হয়েছে আরও বেশি।

বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক সিনেমা ও সিরিজে কাজ করছেন দক্ষিণী তারকা। অন্যদিকে, নাগার জীবনেও এসেছেন নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন সর্বত্র।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকদিন আগে সামান্থাকে দেখা গিয়েছিল গলায় মঙ্গলসূত্র পরে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জীবনের নতুন প্রেমের জানান দিলেন অভিনেত্রী।

সামান্থা এখন ব্যস্ত আছেন সিটাডেলের ভারতীয় সংস্করণের শুটিংয়ে। শরীরে বিরল রোগ নিয়েও এই অ্যাকশন সিনেমার কাজ করে যাচ্ছেন তিনি। সিটাডেল-এর সেটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সামান্থা লেখেন, ‘অ্যাকশনের সঙ্গে আমার প্রেম যাপন।’

দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে যে নিজের কাজেই প্রেম খুঁজে পেয়েছেন অভিনেত্রী, তা বেশ স্পষ্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com