রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে লড়াই রোববার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৩৮ বার

মিরপুর টেস্টে বড় জয়ের পর আজ সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১ টায়।

এ দিন অভিষেক হওয়ার অপেক্ষায় রয়ছেন টি-টোয়েন্টিতে দারুণ খেলা নাঈম শেখ ও আফিফ হোসেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প দেখছে না টাইগাররা। জিম্বাবুয়ে টেস্টে হারলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায়।

১ বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে ওয়ানডে খেলতে নামছে টাইগাররা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ওয়ানডে খেলেছিল মাশরাফিরা। এরপর থেকে ২০টি ওয়ানডে ম্যাচ খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি।

আজকের ম্যাচটি হবে, সিলেট স্টেডিয়ামে ২য় আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। এর আগে সিলেটের অভিষেক ম্যাচটি ছিলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৯ রানের টার্গেট বাংলাদেশ দল অতিক্রম করে ফেলে ৬৯ বল হাতে রেখেই। খরচ হয়েছিল মাত্র ২ উইকেট।

সিলেট স্টেডিয়ামের ১ম ওয়ানডে জয়ী অধিনায়ক ছিলেন মাশরাফি। হতে পারে দেশের হয়ে এটিই তার শেষ ওয়ানডে সিরিজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com