শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রায়পুরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৮০ বার

নরসিংদীর রায়পুরায় বাড়ির পাশে মাঠ থেকে খড় সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে সামসু্ন্নাহার বেগম (৪৫) ও জাবেদ মিয়া (১১) নামে দু’জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর ও গুপিনাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শামসুন্নাহার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী। অপর দিকে নিলক্ষা ইউনিয়নের গুপিনাতপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর ইউপি সদস্য জালাল উদ্দিন।

তাদের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে শামসুন্নাহার খড়ের গাদা তৈরি করার জন্য বাড়ির পাশের ঝড়বৃষ্টির মাঝে মাঠে কৃষি কাজে ব্যস্ত ছিলেন। তখন ঝড়-বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে শামসুন্নাহারের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

দুপুরে খবর পেয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক ফয়সাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরির করেন।

শ্রীনগর ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, শামসুন্নাহার খড় আনতে বাড়ির পাশে জমিতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাটি দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com