রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পাকিস্তানে এবার অপহরণ করা হলো মানবাধিকারকর্মী জিবরান নাসিরকে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৭৬ বার

এবার অপহরণ হলেন পাকিস্তানের মানবাধিকার কর্মী এবং আইনজীবী জিবরান নাসির। তার স্ত্রী মানশা পাশা স্বামীর অপহরণের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন। এতে তিনি বলেন, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচি থেকে তার স্বামী জিবরান নাসিরকে বৃহস্পতিবার রাতে অপহরণ করা হয়েছে। তারা বাইরে রাতের খাবার খেয়ে বাড়ি ফেরার সময় জোর করে জিবরানকে তুলে নিয়ে যায় এক দল লোক। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, ঘটনার দিন একটি সাদা ভিগো গাড়ি এসে জিবরানের গাড়ি থামায়। এরপর তাকে জোর করে বের করে নিয়ে যাওয়া হয়। এই একই পদ্ধতিতে গত ২৪শে মে অপহরণ করা হয়েছিল পাকিস্তানের সিনিয়র সাংবাদিক আব্রাহামকে। তিনি অপহরণের এক সপ্তাহ পর ফিরে এসেছিলেন। জিবরানের স্ত্রী ভিডিওতে বলেন, আমরা আমাদের বাড়িতে ফিরে আসছিলাম। এমন সময় একটি সাদা ভিগো গাড়ি আমাদের গাড়িকে বাধা দিয়ে আমাদের গাড়ির দিকে এগিয়ে আসে।

সাধারণ পোশাকের প্রায় ১৫ জন পুরুষ আমার স্বামীকে জোরপূর্বক ধরে নিয়ে গেছে।ভিডিওতে তিনি অশ্রুসিক্ত চোখে নাসিরকে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান। যারা নাসিরকে তুলে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এরইমধ্যে থানায় একটি মামলা দায়ের করেছেন নাসিরের স্ত্রী। ৩৬ বছরের নাসির এর আগে করাচি থেকে জাতীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বরাবরই পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনে বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

পাকিস্তানের মানবাধিকার কমিশন বৃহস্পতিবার গভীর রাতে একটি বিবৃতি জারি করে নাসিরের অপহরণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। এতে বলা হয়, আইনজীবী ও মানবাধিকার কর্মী জিবরান নাসিরকে করাচিতে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা অপহরণ করেছে। এ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা দাবি করছি, তাকে অবিলম্বে নিরাপদে ফিরিয়ে আনা হোক এবং অপহরণকারীদের আইনের অধীনে যথাযথ শাস্তি দেয়া হোক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com