শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সীমানা পরিবর্তনসহ চূড়ান্ত গেজেট প্রকাশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১০২ বার

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু আসনের সীমানা পরিবর্তনসহ ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত গেজেটে কয়েকটি আসনে পরিবর্তন এসেছে।

শনিবার (৩ জুন) চূড়ান্ত এ তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (৩০ মে) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেন, আমরা অল্প কয়েকটি আসনের সীমানায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। সীমানা পরিবর্তনের ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা-অসুবিধার কথা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনো ইউনিয়ন ভাগ হয়নি। তবে উপজেলা ভাগ হয়েছে।

তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য যে আবেদনগুলো এসেছিল, সেগুলো শুনানি করে যাদের বক্তব্য বেশি গ্রহণযোগ্য হয়েছে তাদেরটাই আমলে নেয়া হয়েছে। এতে কয়েকটা আবেদন গ্রহণযোগ্য হয়েছে, ‘অল্প’ কয়েকটা আসনে সীমানায় পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে।

নতুন সীমানায় পিরোজপুর-১ আসন আগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। এই আসনের সীমানা পুনঃনির্ধারণ করে নেছারাবাদ উপজেলা বাদ দিয়ে ইন্দুরকানী উপজেলা যুক্ত করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আগে পিরোজপুর-২ আসনের অংশ ছিল। এদিকে, নেছারাবাদ উপজেলা পিরোজপুর-২ সংসদীয় আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড গাজীপুর-২ আসনের সাথে যুক্ত করা হয়েছে। আগে এই ওয়ার্ড গাজীপুর-৫ সংসদীয় আসনের সাথে অন্তর্ভুক্ত ছিল।

ফরিদপুর-২ আসন থেকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেয়া হয়েছে৷ পূর্বে ফরিদপুর-৪ আসনে আগে এই ইউনিয়ন বাদে সদরপুর উপজেলা ছিলো, এখন পুরো সদরপুর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে দেখা গেছে, কুমিল্লা-১ ও ২, পিরোজপুর-১ ও ২, নোয়াখালী ১ ও ২ ফরিদপুর ২ ও ৪ আসনে বড় পরিবর্তন এসেছে।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য গত ২৬ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সে সময় গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ১৯ মার্চের মধ্যে আপত্তি থাকলে উত্থাপন করতে হবে। এতে ৩৮টি আসনে মোট ১৮৬টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে।

পরবর্তীতে ৩ থেকে ১৪মে পর্যন্ত চারটি পৃথক দিনে আবেদনগুলোর শুনানি করে নির্বাচন কমিশন। এতে ‘অল্প’ কয়েকটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com