রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভেনেজুয়েলার স্বর্ণ খনিতে শ্বাসরুদ্ধ হয়ে ১২ জনের মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৮৭ বার

ভেনেজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বন্ধ স্বর্ণ খনিতে শ্বাসরুদ্ধ হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্থানীয় এক কর্মকর্তা এএফপিকে এ কথা জানিয়েছে।

এল ক্যালাও-এর নিরাপত্তা সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ১২টি লাশ উদ্ধার করেছি।’ তারা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি খনিতে প্রবেশ করেছিল।

কোলিনা আরো বলেন, বুধবার বৃষ্টির কারণে খনিটি প্লাবিত হলে অবৈধ এই খনি শ্রমিকদের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, শুক্রবার পাঁচজনের ও শনিবার আরো সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

২০২১ সালে, একই স্বর্ণ খনিতে একটি খাদ ধসে একজনের মৃত্যু হয়, অপর ৩৪ জনকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com