রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ওয়ারীতে গ্যাসলাইনে আগুন : দগ্ধ ৫

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৫০ বার

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে গ্যাস লাইনের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।

বুধবার ভোরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন মো: সুমন ওরফে হেলাল (৪০), আব্দুর রশিদ (৬৫), মো: মামুন (৫০), মো: সোহেল (৩৫) ও মো: আনোয়ারুল (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, ওয়ারী থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

দগ্ধদের মধ্যে মো: হেলালের শরীরের ১০ শতাংশ, আব্দুর রশিদের শরীরের ৭ শতাংশ, মো: মামুনের শরীরের ১২ শতাংশ, মো: সোহেলের শরীরে ৮০ শতাংশ ও মো: এনামুলের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সোহেল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রেফার্ড করা হয়েছে। বাকিদের অবজারভেশনে রাখা হয়েছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনির হোসেন জানান, টিপু সুলতান রোডের বিউটি পার্লারের সামনের রাস্তায় তিতাস গ্যাসের লাইন মেরামতের কাজের সময় এ ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে ভেকু মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি ফাস্টফুডের দোকানে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, তিতাসের চার শ্রমিক ও একজন পথচারীসহ পাঁচজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে সোহেলের অবস্থা আশঙ্কাজনক, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com