শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন : শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১২০ বার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রথমবারের মতো সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট দিচ্ছেন ভোটারররা।

সোমবার সকাল ৮টা থেকে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

যদিও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সকাল ৮টার আগেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নগরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রে আসা মো: নাসির উদ্দিন বলেন, নিজ মনের ইচ্ছেতে ভোট দিতে আসছি, এটা তো নাগরিক অধিকার।

ভোটার মোস্তফা বলেন, তাড়াতাড়ি ভোট দেয়ার জন্য সকাল সকাল কেন্দ্রে আসছি। এখন ভিড় কম তাই ভোট দিতেও কোনো বেগ পেতে হয়নি।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: হুমায়ুন কবির বলেন, আমরা আগে থেকেই ভোট দিতে ভোটারদের কেন্দ্রে আসার জন্যও আহ্বান জানিয়েছি। সব ধরনের প্রস্তুতি নেয়াতে শেষ পর্যন্ত ভোট উৎসব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ভোটকেন্দ্রে ও নগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাড়ে ৪ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: সাইফুল ইসলাম।

ফলে প্রতি কেন্দ্রের নিরাপত্তায় ১২ জন আনসার সদস্যসহ ৬-৭ জন পুলিশ কাজ করছে। এছাড়া পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ১৬টি স্ট্রাইকিং টিম, র‌্যাব-পুলিশের গোয়েন্দা টিমের সদস্যরা নগরজুড়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। যেখানে টহলের পাশাপাশি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে চেকপোস্টও বসিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর পাশাপাশি ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য, বরিশালের এবারের সিটি নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসেব অনুযায়ী পুরুষের থেকে ১ হাজার ৩২০ জন নারী ভোটার বেশি।

আর নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ৩০ টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০ টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com