শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

অস্ট্রেলিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়া বাস উল্টে নিহত ১০

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮৪ বার

অস্ট্রেলিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে বাসভর্তি করে যাচ্ছিলেন ৫০ জন। এ সময় বাস উল্টে মারা গেছেন ১০ জন।

রোববার সিডনির উত্তরে হান্টার ওয়াইন অঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটেছে। বাসের চালককে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত দু’জনকে হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বাসটি একদিকে উল্টে গেছে। সেদিকে যারা বসেছিলেন, তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।

কী হয়েছিল
স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিডনির কাছের শহর গ্রেটার পাশে এই দুর্ঘটনা ঘটে। এই অঞ্চলটা আঙুরের ক্ষেত ও ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে বিখ্যাত।

এরকমই একটি জায়গায় বিয়ে ছিল। বাসটি ভাড়া করে বিয়ের অনুষ্ঠানে আসছিলেন ৫০ জন মানুষ। বাসটি একটি গোলচক্করে ঘুরতে গিয়ে ধাক্কা লেগে উল্টে য়ায়।

পুলিশ জানিয়েছে, বাসের ৫৮ বছর বয়সী চালককে গ্রেফতার করা হয়েছে। তার মাদক ও অ্যালকোহল পরীক্ষাও করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com