বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ইতালিতে শিল্পা, বাড়িতে হলো চুরি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১২৬ বার

বলিপাড়ায় বর্তমানে চোর-ডাকাতের উৎপাত বেড়েছে! একের পর এক তারকার বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কারও লকার থেকে উধাও হচ্ছে লক্ষ লক্ষ টাকা। আবার কারও বাড়ি থেকে চুরি হচ্ছে বহুমূল্য হিরের গহনা। এবার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটল

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

তদন্তকারী কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে শিল্পা শেঠির জুহুর বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি হয়েছিল। অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। এরপরই সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদেনের খবরে জানা যায়, শিল্পা শেঠি বর্তমানে ছুটিতে ইতালি রয়েছেন। গত ৮ জুন জন্মদিন ছিল তার। বিশেষ দিনটির আগেই কাছের মানুষদের নিয়ে ইতালিতে পাড়ি জমান তিনি। আর এই সুযোগকে কাজি লাগিয়ে তারকার বাড়িতে চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাড়িতে চুরি হলেও ছুটির আমেজ নষ্ট করতে চাচ্ছেন না অভিনেত্রী। লন্ডনে ছিলেন তিনি। ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে নানা পোজে ছবি তোলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতিই ইতালির টাসকানিতে গেছেন তিনি। হট স্প্রিংয়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলেছেন। নানা রঙেরর বিকিনিতে মেলে ধরছেন নিজেকে। একই সঙ্গে হট স্প্রিংয়ে গোসলের উপকারিতাও জানিয়েছেন শিল্পা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com