বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ফিরছেন তিশা, সঙ্গে আছেন রাজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৩৬ বার
ছবি-ইন্টারনেট

সংসারের ব্যস্ততার কারণে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন নুসরাত ইমরোজ তিশা। মাঝে তাকে দেখা গেছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণায়। আর এবার তিনি সিনেমা নিয়ে ফিরছেন পর্দায়। আসন্ন ঈদে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে তিশা অভিনীত নতুন সিনেমা ‘রক্তজবা’। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শরিফুল রাজ।

তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তার এই সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত ‘রক্তজবা’। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। অতীত ও চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচন হতে থাকে নানা রহস্য।

তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবীশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, অপুসহ অনেকে।

নির্মাতা নিয়ামুল মুক্তা জানান, মাত্র ২৫ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে যে কেউ আইস্ক্রিনে ‘রক্তজবা’ উপভোগ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com