রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঈদের দিন বন্ধ মেট্রোরেল, সময়সূচিতে পরিবর্তন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৩৭ বার
মেট্রোরেল

আসন্ন ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এ ছাড়া আগামী ২২ জুন থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামী ২২ জুন থেকে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে। বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘অফ পিক আওয়ারে’ মেট্রোরেল চলবে প্রতি ১৫ মিনিট পর।

এ ছাড়া বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পরবর্তী ৪ ঘণ্টা ফের ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এর পরদিন শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় প্রতি ১২ মিনিট পর মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বেলা ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে।

এর আগে, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু রাখা হয়েছিল। তবে এবার কোরবানির ঈদে মেট্রোরেল বন্ধ থাকছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com