বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ঢালিউডের এ নায়ককে চিনতে পারছেন?

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৪১ বার
‘প্রিয়তমা’ ছবির পোস্টার

ঢাকাই সিনেমার তিনি সুপারস্টার। তার নামেই চলে সিনেমা। এবার এমন রূপে হাজির হলেন, যে তাকে চেনাই বড় দায়। বলছিলাম শাকিব খানের কথা। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারে বয়োবৃদ্ধ শাকিবকে দেখে চমকে গেছেন অনেকেই।

আজ মঙ্গলবার সন্ধ্যায় শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে ‘প্রিয়তমা’ ছবির পোস্টার পোস্ট করা হয়। সে পোস্টটি দেখে চমকে ওঠেন এ সুপারস্টারের ভক্ত-অনুরাগী।

পোস্টারে দেখা যায়, এক বৃদ্ধকে, যার লম্বা চুল লম্বা দাড়ি। চুল-দাড়িতে পাক ধরেছে। যে কেউ প্রথম দেখায় ভাবতেই পারবেন না এ বৃদ্ধ আসলে শাকিব খান।

শাকিবের পোস্ট এখন পর্যন্ত ১ লাখের বেশি মানুষ রিঅ্যাক্ট করেছেন। এতে মন্তব্য করেছেন ১৮ হাজার ফেসবুক ব্যবহারকারী। পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে ৩ হাজারেরও বেশি বার। মন্তব্যকারীদের অধিকাংশই প্রশংসায় ভাসাচ্ছেন শাকিবকে।

মোহাম্মদ ইলিয়াস নামের একজন লিখেছেন, ‘অসাধারণ অসাধারণ অসাধারণ বস’। মো. তামজিদ নামের একজন লেখেন, ‘পুরাই আগুন খান সাহেব’। ইয়াসিন আরাফাত লেখেন, ‘এবার সিনেমা হলে শাকিব খানের প্রিয়তমা কাঁপিয়ে দেবে’। নাঈম নামের একজন লেখেন, ‘শাকিব খানের ক্যারিয়ারের সেরা মুভি আসতেছে…।’

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। ফারুক হোসেনের সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। শাকিব-ইধিকা পাল ছাড়াও এতে আছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ অনেকে। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com