বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

করোনার টিকার ওভারডোজে ওয়ার্নির মৃত্যু!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৩১ বার
ছবি : সংগৃহীত

শেন ওয়ার্নের মৃত্যুরহস্য এখনও অজানা। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে চলে যান অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম লেগ স্পিনার। ২০২২ সালের ৪ মার্চ গোটা ক্রিকেট দুনিয়াকে কাঁদিয়ে চলে যান সবার প্রিয় ওয়ার্নি। তার এই বিদায়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্ব। আর এরইমধ্যে সামনে এলো চমকে দেয়া তথ্য। কোভিডের টিকার ওভারডোজের জন্যই নাকি প্রাণ হারিয়েছেন এই লেগ স্পিনার। এমনই বিস্ফোরক দাবি করলেন দুই চিকিৎসক।

তার মৃত্যুর কারণ হিসেবে একটি রিপোর্ট সামনে এসেছে। ভারতীয় বংশোদ্ভূত কার্ডিওলজিস্ট ও অস্ট্রেলিয়ার এক চিকিৎসক ডা. অসীম মালহোত্রা ও ক্রিস নিলের প্রকাশ করা একটি রিপোর্টে বলা হয়েছে করোনা টিকার জন্যই মৃত্যু হয়েছিল তার। অর্থাৎ, তাদের রিপোর্টে বলা হয়েছে, করোনা টিকার জন্যই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওয়ার্ন।

চিকিৎসক অসীম মালহোত্রা বলেন, ‘এটা কিছুটা অপ্রত্যাশিতভাবে শেন ওয়ার্ন মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন। কারণ ওয়ার্ন অস্বাস্থ্যকর জীবনযাপন করতেন। অতিরিক্ত ওজন ছিল তাঁর ও ধূমপান করতেন তিনি।’

সূত্রের খবর মৃত্যুর ৯ মাস আগে তিনি করোনা টিকা নিয়েছিলেন। এই টিকা নেয়ার পরেই তার মৃত্যু হয়েছে। তবে রিপোর্টে প্রকাশ, শুধু করোনা টিকাই হয়ত কারণ নয়, তার জীবনযাত্রাও কারণ। অসীমবাবু জানান, এই টিকা নিয়ে অনেকেরই শরীরে প্রভাব পড়েছে।
সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com