রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

স্বামীকে কুপিয়ে হত‍্যার পর ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৫৬ বার
প্রতিক ছবি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে স্বামীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন স্ত্রী।

আজ ভোরে মোহাম্মদপুরের রায়েরবাজারের ক্যান্সারগলিতে এই ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক কলহের জেরের একপর্যায়ে স্বামী শামীম মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করেন বানু বেগম (৩২)। পরে ৯৯৯-এ নিজেই ফোন করে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান  জানান, ওই নারী এক মাস আগে শামীমকে বিয়ে করে এই বাসায় উঠেছেন। বানু বেগমের আগের স্বামীর মৃত্যুর পর তিনি শামীম মিয়াকে বিয়ে করেন। অন্যদিকে শামীম মিয়ার স্ত্রী ও বাচ্চা আছে। পারিবারিক কলহের জেরে বানু শামীম মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।পরে আমরা নিহতের স্ত্রীকে আমাদের হেফাজতে নেই। শামীম মিয়া আচার বিক্রি করতেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com