মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নেইমার সিনিয়র গ্রেপ্তার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১১৮ বার
ছবি: সংগৃহীত

নেইমার জুনিয়রের বাবা নেইমার সিনিয়রকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাজিলের রিও দে জেনেরিওর উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে নিষিদ্ধ করে আসা নেইমারের বিলাসবহুল প্রাসাদ তৈরির কাজ চালিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এটিকে ‘পরিবেশগত অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে কৃর্তপক্ষ। মাঙ্গারাচিবা সিটি হল এবং সিভিল পুলিশ এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে।

যদিও গ্রেপ্তারের কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া হয় নেইমারের বাবাকে। তাকে পাঁচ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করা হয়েছে। নেইমারের বাবার বিরুদ্ধে অভিযোগ ছিল পাথর উত্তোলন, নদীর গতিপথ পরিবর্তন ও বন উজাড় করে কৃত্রিম লেক তৈরি করছেন তিনি। খবর হিন্দুস্থান টাইমস ও ডেইলি মেইলের।

ব্রাজিলের রিও দে জেনেরিওর উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে চলছিল নেইমারের বিলাসবহুল প্রাসাদ তৈরির কাজ। অভিযোগটি প্রমাণিত হলে নেইমারকে ১০ লাখ ডলার জরিমানা করা হতে পারে।

স্থানীয় সরকার কর্তৃপক্ষের অভিযোগ, বিলাসবহুল এই প্রকল্পটিতে পরিবেশ বিষয়ক বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এর মধ্যে আছে নদী থেকে অনুমতি ছাড়াই পানি ব্যবহার, সৈকত থেকে বালু তোলা এবং পাথর উত্তোলন এবং পানির প্রবাহ বাধাগ্রস্ত করা।

সাম্প্রতিক সময়ে বেশ ঝামেলার মধ্য দিয়েই যাচ্ছেন নেইমার। প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও পরে প্রেমিকার কাছে ক্ষমা চান ব্রাজিল ও পিএসজির আক্রমণভাগের এই খেলোয়াড়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com