শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য সফরে নওয়াজ, যোগ দিলেন মেয়ে মরিয়াম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮৭ বার
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ তার মধ্যপ্রাচ্য সফরের প্রথম পর্যায়ে শনিবার দুবাই পৌঁছেছেন। একই দিন সকালে নওয়াজের মেয়ে এবং পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ তার পরিবার সদস্যদের নিয়ে লাহোর থেকে সংযুক্ত আরব আমিরাত গেছেন।

তিন সপ্তাহের মধ্যপ্রাচ্য সফরকালে নওয়াজ দুবাই, আবু ধাবি ও সৌদি আরবে অবস্থান করবেন।

তিনি রাজপরিবারগুলো এবং স্থানীয় ব্যবসায়ী এবং সেইসাথে কমিউনিটি নেতাদের সাথে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

নওয়াজের বড় ছেলে হোসাইন শরিফও সাংবাদিকদের বলেছেন, তার বাবা দুবাই থেকে হজ করার জন্য সৌদি আরব যাবেন।

এর আগে প্যারিস থেকে লন্ডনে বড় ভাই নওয়াজের সাথে সাক্ষাত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

নওয়াজ আগের ঈদেও তার পরিবার সদস্যদের নিয়ে সৌদি আরব ছিলেন। রজমানের শেষ কয়েকটি দিন শাহবাজও সৌদি আরব ছিলেন।

পিএমএল-এন সূত্র জানিয়েছে, নওয়াজ আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানে ফিরছেন।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com