শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোদিকে মিসরের সর্বোচ্চ সম্মাননা দিলেন সিসি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮২ বার
ছবি : সংগৃহীত

দুই দিনের সফরে বর্তমানে মিসরে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তার হাতে দেশটির সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অফ দ্য নাইল’ তুলে দেয়া হয়েছে।

স্থানীয় সময় রোববার মোদির হাতে এই সম্মাননা তুলে দেন মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। প্রথম ভারতীয় হিসেবে মোদি এই সম্মান পেলেন।

শনিবার মিসরে পৌঁছান মোদি। পরের দিনই প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসেন তিনি। ভারতের সাথে একাধিক চুক্তিতে সই করেন মিসরের প্রেসিডেন্ট। তারপরই মোদির হাতে তুলে দেয়া হয় সেদেশের সর্বোচ্চ সম্মান।

‘অর্ডার অফ দ্য নাইল’র মেডেল পরিয়ে দেয়া হয় মোদির গলায়। করমর্দন করে মোদিকে অভিনন্দন জানান মিসরের প্রেসিডেন্ট।

এর আগে মোদিকে স্বাগত জানাতে শনিবার বিমানবন্দরে হাজির ছিলেন মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা ম্যাডবাউলি। হোটেলে মোদিকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। ছিলেন মিসরীয়রাও। শাড়ি পরিহিতা তরুণীরা মোদির উদ্দেশে গানও করেন। মোদিকে স্বাগত জানানোর সময় এক মিশরীয় তরুণী গেয়ে ওঠেন, ”ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে।” ‘শোলে’ ছবির ওই গান শুনে বিস্মিত হন মোদি।

রোববার সকালেই মিসরের রাজধানী কায়রোর বিখ্যাত আল হাকিম মসজিদে যান মোদি। গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায় কায়রোর আল হাকিম মসজিদটির সংস্কার হয়েছে। বলে রাখা ভালো, ইসলাম ধর্মাবলম্বী এই সম্প্রদায়ের প্রভাব ও প্রতিপত্তি গুজরাটে যথেষ্ট। ফলে অনেকেই মনে করছেন, মূলত বণিক দাউদি বোহরাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই পদক্ষেপ। এছাড়াও হেলিপলিস ওয়ার সিমেট্রিতেও যান মোদি। প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ৪ হাজার ভারতীয় সৈনিকদের কবর রয়েছে সেখানে।

প্রসঙ্গত, গত ২৬ বছরে এই প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রী মিসরে গেলেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com