শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫৫ টাকা, বাইরে ৪৮

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯৬ বার
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার সর্বোচ্চ মূল্য ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৮ টাকা নির্ধারণ করেছে সরকার।

রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এ দাম নির্ধারণ করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন নির্ধারিত দাম ঘোষণা করেন।

ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর যার মূল্য ছিল ৪৭ থেকে ৫২ টাকা। ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর যার মূল্য ছিল ৪০ থেকে ৪৪ টাকা।

ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com