শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিয়ে করে ফেরার সময় নৌকাডুবি, নিখোঁজ ২৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৪৪৪ বার

রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে ৩৫ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া নৌকায় ছিল বরযাত্রী। নৌকাডুবির পর নিখোঁজ ২৫ জনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং বিজিবি সদস্যরা।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, চরখিদিরপুর এলাকায় বৌভাতের অনুষ্ঠান শেষে কনে নিয়ে বর পবা উপজেলার ডাইংপাড়ায় যাচ্ছিল। দুটি নৌকায় ৩৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় দুই নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায়।

আবদুর রউফ আরও জানান, নৌকাডুবির পর ১৭ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শিশু মরিয়র (৮) মারা যায়। বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com