শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

জরিমানার টাকা না দিলে সাংবাদিককে যেতে হবে কারাগারে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১২২ বার
ছবি: সংগৃহীত

প্রতিবন্ধীদের কটূক্তি করে ফেসবুকে আপত্তিকর লেখা পোস্ট দেওয়ায় ঠাকুরগাঁওয়ের এক সাংবাদিককে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বুধবার সকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার এ রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া আবদুল লতিফ লিটু দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, দুটি ধারায় আদালত আসামি লিটুকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রতি ৫০ হাজারের জন্য তার তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আবদুল লতিফ লিটু প্রতিবন্ধীদের কটূক্তি করে নিজের ফেসবুকে একটি ‘আপত্তিকর’ স্ট্যাটাস দেন। বিষয়টি নজরে এলে রাজশাহী জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি জাহিদুর রহমান ওই বছরের ২৬ অক্টোবর রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিক লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পরে এ মামলার তদন্ত হয়।

তদন্তে লিটুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। এরপর এ মামলার বিচার শুরু হয়। ফরেনসিক পরীক্ষা ও সাক্ষীদের সাক্ষ্যে বিচার করে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে আজ এ মামলার রায় ঘোষণা করেছেন।

আইনজীবী ইসমত আরা আরও জানান, রায় ঘোষণার পর আসামি লিটুকে কারাগারের হাজতে রাখা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করলে তিনি ছাড়া পাবেন। অন্যথায় আদালতের রায় অনুযায়ী তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com