রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মহাখালীতে নারী গুণ্ডাদের হামলার শিকার হিরো আলম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১১০ বার
ছবি : ইউএনবি

ঢাকা-১৭ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

তিনি বলেন, বুধবার (৫ জুলাই) ঢাকার মহাখালী এলাকার সাততলা বস্তিতে প্রচারণার সময় একদল নারী ও কিশোর তার ওপর হামলা করেছে।

তিনি দাবি করেন, তার ওপর বারবার হামলা হয়েছে।

হিরো আলম জানান, আইসিডিডিআর,বি প্রবেশপথ দিয়ে মহাখালীর সাততলা বস্তিতে যাওয়ার সময় ২০ থেকে ২৫ নারীর একটি দল তাকে বাধা দেয়।

তিনি বাধা এড়িয়ে বস্তিতে ঢোকার চেষ্টা করলে কয়েকজন কিশোর-কিশোরী তার ওপর হামলা চালায়।

পুনরায় আক্রমণের একপর্যায়ে হিরো আলম আইসিডিডিআর,বি কমপ্লেক্সে আশ্রয় নিয়েছিলেন।

হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী দাবি করে হিরো আলম বলেন, সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে মহিলা গুণ্ডারা আমার ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।

তিনি বলেন, আমি এই হামলার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাব।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাততলা বস্তি এলাকায় হিরো আলম ও কয়েকজন বস্তিবাসীর মধ্যে ধস্তাধস্তি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি পুলিশ বাহিনী পাঠিয়েছিলাম। বিষয়টি নিয়ে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com