শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে হেরিটেজ ভবনে রাশিয়ার হামলা, নিহত ৫

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৮০ বার
ছবি : সংগৃহীত

ইউক্রেনের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত লভিভ শহরে রাশিয়া হামলা করেছে। হেরিটেজ ভবনের ওই হামলায় পাঁচজন নিহত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইউনেস্কো জানিয়েছে, যে জায়গায় রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা করেছে তা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পাশে ঐতিহাসিক ভবন হিসেবে স্বীকৃত। সেখানে হামলা করা ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনের বিরোধী। ১৯৫৪ সালের হেগ কনভেনশনে সশস্ত্র সংঘাত হলে সাংস্কৃতিক সংগঠনকে রক্ষা করার রূপরেখা তৈরি করে দেয়া হয়। সেটাও ভেঙেছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সেনাকে পাল্টা আক্রমণ করে এলাকা দখলের কাজ ধীরে হলেও আগাচ্ছে। রাশিয়ার সেনা পিছিয়ে যাচ্ছে। ইউক্রেনের সেনা এগিয়ে যাচ্ছে।

তবে তিনি স্বীকার করেছেন, ইউক্রেনের সেনার আগানোর গতি কম।

প্রাগে চেক প্রেসিডেন্টকে পাশে নিয়ে জেলেনস্কি বলেছেন, ন্যাটোর উচিত এবার ইউক্রেনকে সদস্য করে নেয়ার ব্যাপারে স্পষ্ট বার্তা দেয়া। কিয়েভ এখন ওই বার্তার দিকেই তাকিয়ে আছে।

ন্যাটো প্রধান স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ করতে ন্যাটো তৈরি।

কিন্তু আগামী সপ্তাহে ন্যাটো বৈঠকে ইউক্রেনকে সদস্য করার বিষয়টি আনুষ্ঠানিক কর্মসূচিতে নেই।

তুরস্কের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, শুক্রবার জেলেনস্কি ইস্তাম্বুল যাবেন এবং প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে বৈঠক করবেন।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com