শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

জামালপুরে বিএনপিতে যোগ দিলেন আ’লীগের ৩০ নেতাকর্মী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১১৪ বার
ছবি : সংগৃহীত

জামালপুরে আওয়ামী লীগের ৩০ জনের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (১০ জুলাই) বিকেলে শহরের জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান কর্মসূচিতে তারা অংশ নেন।

জামালপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম রব্বানীর নেতৃত্বে তারা এ কর্মসূচিতে অংশ নেন। তারা সবাই জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক ছিলেন।

কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

গোলাম রব্বানী জানান, আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। কিন্তু স্বাধীনতার যে মূল উদ্দেশ্য ছিল ভাতের ও ভোটের অধিকার, ওই ভোটের অধিকার পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। তাই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ থেকে ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

তিনি যেন বিএনপির ছায়াতলে থেকে সঠিকভাবে তার কার্যক্রম চালানে পারেন তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩০ থেকে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com