বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ব্যর্থ নাইম-শান্ত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১২৭ বার
ছবি : সংগৃহীত

আজও প্রত্যাশা মেটাতে ব্যর্থ উদ্বোধনী জুটি। দুই অংকের ঘরেও যেতে পারলো না, ১৪ বলে ২ রানেই থামলো দৌড়। তিনে নেমে শান্তও দিতে পারলেন না স্বস্তি। তাই সহজ লক্ষ্যও যেন অস্বস্তিকর হয়ে উঠে স্বাগতিকদের জন্য। তবে লিটন-সাকিব জুটি আশা ধরে রেখেছেন, দেখাচ্ছেন পথ। যদিও এখনো বহু পথ বাকি।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান তৃতীয় ওয়ানডেতে দু’জনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে এসেছে ২ উইকেটে ৪৩ রান। এখনো ২৪০ বলে করতে হবে ৮৪ রান। সাকিব ১০ বলে ৮ ও লিটন অপরাজিত ২৮ বলে ২২ রানে। টার্গেট ১২৭ রান।

নাইম শেখ ব্যর্থতার বৃত্তেই আবদ্ধ থাকলেন সিরিজজুড়ে। প্রথম ম্যাচে ২১ বলে ৯ রান করার পর আজ ফিরেছেন ৮ বলে ০ রানে, ফারুকীর বলে স্ট্যাম্প উড়িয়ে। প্রত্যাশার ভার টানতে পারলেন না শান্তও। ভালো শুরু করেও ১১ করে ফিরলেন তিনি, তাকেও ফেরান ফারুকী। তিন মোট ২৪ রান তার সম্বল। স্ট্রাইকরেট ৬৬।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com