বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

‘মা হচ্ছি অথচ আমিই জানি না’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১২৩ বার
ছবি-ইন্টারনেট

গেল ক’দিন ধরে নেটদুনিয়া ও শোবিজে গুঞ্জন রটেছে- মা হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা! বিষয়টি নজরে এসেছে এই নায়িকার। আর এমন সংবাদে ভীষণ বিব্রত ও ক্ষুব্ধ ‘মনের মাঝে তুমি’র এই নায়িকা। তিনি জানান, খবরটি সম্পূর্ণ ভুয়া।

পূর্ণিমার ভাষ্য, ‘মা হওয়ার খবরটি আমি কেন লুকিয়ে রাখব। এটি তো আনন্দের সংবাদ। অনেকগুলো সংবাদে দেখলাম, আমার মা হওয়ার খবর। আমি মা হচ্ছি অথচ আমিই জানি না- এটা কেমন কথা। খবরটি সম্পূর্ণ ভুয়া।’

 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কে বা কারা এই সংবাদটি ছড়িয়েছে, তা আমার জানা নেই। তবে কাজটি ভালো হয়নি। একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে। কেউ কেউ তো অভিনন্দনও জানাচ্ছেন। বিষয়টি আমার জন্য বিব্রতকর। যারা এই ভুয়া সংবাদটি প্রকাশ করেছে, তারা কি একটিবারও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। না, তারা কেউই যোগাযোগ করেনি। আমি তো সবার ফোনই ধরি। তাহলে কেন এমন মিথ্যা সংবাদ প্রকাশ করল তারা? এমন সংবাদ শুনে আমি নিজেই অবাক হয়েছি।’

এদিকে, গেল মঙ্গলবার ছিল পূর্ণিমার জন্মদিন। এদিন অসংখ্য সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। শুধু তাই নয়, চলতি বছর ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন এই নায়িকা। লম্বা সময়ের এই ক্যারিয়ারে সাফল্যের পাল্লা বেশ ভারী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com