বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমল রাজধানীর পাম্পে ফিরেছে স্বস্তি, তিন কারণে কেটেছে তেলের সংকট

মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী : ভারতে এসে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১২৬ বার
ছবি : সংগৃহীত

প্রকৃত মুসলমানরা উগ্রপন্থায় বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ মোহম্মদ বিন আব্দুল করিম আল ঈসা। তিনি বলেছেন, ‘মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী, তারা মানবতার তাগিদ দেন।’

শুক্রবার ভারত সফররত শায়খ ঈসা নয়াদিল্লির জামা মসজিদে পবিত্র জুমার নামাজ পূর্ব খুতবায় একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘একজন সত্যিকারের মুসলমান সবসময় উচ্চস্তরের মানবিকতা নিয়ে চলেন। তিনি ইসলামের ভালো দিকের প্রচার করেন বারবার এবং ইসলাম ধর্মের সম্মান রক্ষার চেষ্টা করেন।’

শায়খ ঈসা বলেন, ‘বিপথগামী মুসলমান আল্লাহর পথে বিশ্বাস করেন না। ইসলাম ধর্মের প্রকৃত একজন প্রতিনিধি সর্বদা ভালোবেসে জয়ের কথা ভাবেন।’

তিনি আরো বলেন, ‘মুসলমানরা তার দেশের সংবিধানে বিশ্বাস করেন। দেশের সংস্কৃতিতে ভরসা রাখেন। মানুষকে একজোট করতে চেষ্টা করেন, ভাঙতে বা অশান্তি করতে নয়।’

বিশ্বের মুসলমানদের অন্যতম বৃহৎ সংগঠন মুসলিম ওয়ার্ল্ড লিগের সাধারণ সম্পাদক শায়খ মোহম্মদ বিন আব্দুল করিম আল ঈসা পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন। সফরে তিনি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাত করেন এবং দেশটির নানা ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনে যান। সেই ধারাবাহিকতায় নয়াদিল্লির জামা মসজিদে শুক্রবার জুমার নামাজের খুতবা দিয়েছেন তিনি। পাশাপাশি দিল্লির অক্ষরধাম মন্দিরেও যান সৌদি আরবের সাবেক এ আইনমন্ত্রী।

সূত্র : প্রতিদিনের সংবাদ ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com