বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমল রাজধানীর পাম্পে ফিরেছে স্বস্তি, তিন কারণে কেটেছে তেলের সংকট হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে চ্যাটজিপিটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সংসদে প্রধানমন্ত্রী’ ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

সকল ক্ষেত্রে সৌদির সাথে সম্পর্ক জোরদার করতে চায় জাপান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০৯ বার
ছবি : সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও খিশিদা সৌদি আরবের সাথে ‘কৌশলগত’ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সৌদি আরবের সাথে তার দেশ সকল ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে চায়। তিন দিনের সফরে সৌদি আরব গিয়ে একথা বলেন তিনি।

কিশিদা ‘কৌশলগত’ সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, গত কয়েক বছরে তেল ছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রে দুই দেশের বন্ধন জোরদার হয়েছে।

জাপানি প্রধানমন্ত্রী আরো বলেন, তাদের অপরিশোধিত তেলের প্রায় ৪০ ভাগ পূরণ করে সৌদি আরব। তাছাড়া আরব ও ইসলামি দুনিয়ায় সৌদি আরবের পথিকৃত ভূমিকার কথাও উল্লেখ করে বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সৌদি আরব অবদান রেখে চলেছে।

তিনি বলেন, সৌদি-জাপানি ভিশন ২০৩০-এর আলোকে জাপান অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি প্রদান করে যাবে সৌদি আরবকে।

জাপানি প্রধানমন্ত্রী সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরা ও কাতার সফর করবেন। এই তিনটি দেশ থেকেই জাপান তার অপরিশোধিত তেলের ৮০ ভাগের বেশি আমদানি করে থাকে।

২০২০ সালের পর জাপানি কোনো প্রধানমন্ত্রী এই প্রথম মধ্যপ্রাচ্য সফর করছেন।

সূত্র : আরব নিউজ

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com