শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৫৪ বার
ছবি : সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। তবে এ ছুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সাথে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে। আগামীকাল মুহররমের ছুটি থাকবে। রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

এ সময় আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে অনেকেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে থাকেন। এই সরকারের সময়ে শিক্ষকদের কোনো দাবি আদায়ে আন্দোলন করতে হয় না।

আমরা দুটি কমিটি করে দেব, তারা এসব বিষয় নিয়ে গবেষণা করবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com