বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমল রাজধানীর পাম্পে ফিরেছে স্বস্তি, তিন কারণে কেটেছে তেলের সংকট হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে চ্যাটজিপিটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সংসদে প্রধানমন্ত্রী’ ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

মণিপুরে রাস্তা আটকে, টায়ার জ্বালিয়ে নারীদের বিক্ষোভ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০২ বার
ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বের মণিপুর রাজ্যে আবারো সহিংসতা শুরু হয়েছে। শনিবার (২২ জুলাই) রাস্তা আটকে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে মণিপুরের নারীরা। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে সেনাবাহিনী।

মণিপুরের রাজধানী ইম্ফলের ঘড়ি এলাকায় রাস্তা আটকে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে নারীরা। তাদের সাথে কয়েকজন পুরুষ থাকলেও বিক্ষোভের নেতৃত্বে ছিল নারীরাই। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েন তারা। রাস্তা পুরোপুরি আটকে চলতে থাকে বিক্ষোভ। তারা রাস্তার মাঝে টায়ারও জ্বালিয়ে দেয়।

ভিডিওকাণ্ডের প্রতিবাদেই পথে নেমেছে নারীরা। তাদের হাতে আরএসএস-বিরোধী প্ল্যাকার্ডও দেখা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র পুলিশ বাহিনীর পাশাপাশি, সেনাবাহিনীও পাঠানো হয়। তারা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গত মে মাস থেকে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখন পর্যন্ত ১৫০ জনের বেশি নিহত হয়েছে। বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। দিনের পর দিন ঘরছাড়া হয়ে কাটাচ্ছে অনেকে। সহিংসতার আবহে মণিপুর ছেড়ে অন্য রাজ্যেও পালিয়ে গেছে কেউ কেউ।

এই পরিস্থিতিতে সম্প্রতি মণিপুরের একটি ভিডিও-কে ঘিরে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, দুই মণিপুরী নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হচ্ছে। ওই ভিডিও প্রকাশ্য হওয়ার পরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। বিতর্কের মাঝে জোরাল হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহের পদত্যাগের দাবি। এমনকি, মণিপুরের সহিংসতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে গত দু’মাস ধরে নীরব ছিলেন, তিনিও মুখ খুলতে বাধ্য হয়েছেন ওই ভিডিও দেখার পর। মণিপুরের পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com