শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বিদ্যালয়ে অনুপস্থিত ৩৪ শিক্ষককে মাউশির কারণ দর্শানোর চিঠি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১০৪ বার
ছবি-ইন্টারনেট

ছুটি না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্কুলের ৩৪ জন শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে শিক্ষকদের মাউশির ওই চিঠির জবাব দিতে বলা হয়েছে।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হক হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুন মাসে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল মনিটরিং সিস্টেমের আওতায় মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩৪ জন শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপস্থিত না থাকার সুস্পষ্ট কারণ মাউশিতে পাঠাতে হবে।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিদ্যালয়ে তালা দিয়ে গত ১১ জুলাই থেকে টানা ১৩ দিন ধরে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন কয়েক শ’ শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে গত ১৮ জুলাই অনুপস্থিতির বিষয়ে সতর্ক করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি চিঠি পাঠায় মাউশি। ‘কতিপয় শিক্ষকের কার্যক্রমে’ হতাশা প্রকাশ করে পাঁচটি নির্দেশনা দিয়ে সবাইকে ‘দায়িত্বশীল আচরণ’ করতে বলা হয় সেখানে। এছাড়া কোন প্রতিষ্ঠানে কত জন শিক্ষক অনুপস্থিত আছেন তা তদারকি করতে মাউশির পক্ষ থেকে স্কুলের গভর্নিং বডি এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com