শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হিরো আলমকে হত্যার হুমকি : সিলেট থেকে যুবক গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১১৭ বার
ছবি - ইউএনবি

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সিলেট থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আজ বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

গ্রেফতারকৃত যুবক আবু আহমেদ (২৫) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ (তিরাঙ্গা) এলাকার ফয়সাল বারীর ছেলে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলামের বরাত দিয়ে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক বলেন, হিরো আলমের হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, তাকে কেউ একজন ফোনে কল করে হত্যার হুমকি দিয়েছেন।

শ্যামল বণিক বলেন, পরে সেই মামলায় আবু আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু হত্যার হুমকি দেয়ার কথা স্বীকার করেছেন।

তিনি জানান, আবু আহমেদের মোবাইল ফোন জব্দ করে তাকে গোলাপগঞ্জ মডেল থানার হেফাজতে রাখা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com