রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মাস্টার্সে ফেল সাড়ে ৫২ হাজার, ফল মিলবে রাতে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৬৯ বার
প্রতীকী ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষায় ফেল করেছেন সাড়ে ৫২ হাজারেরও বেশি শিক্ষার্থী। এ পরীক্ষায় অংশ নেন এক লাখ ৮৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন এক লাখ ৩০ হাজার ৪৮৯ জন। গড়ে পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ।

বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো: আতাউর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স শেষ বর্ষের ফল বুধবার (২৬ জুলাই) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nubd.into/results ঢুকে রাত ৮টার পর থেকে ফল পাওয়া যাবে।

এদিকে, রাতে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হলেও ফলাফলের সারসংক্ষেপ জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, ২০২০ সালের মাস্টার্স শেষ বর্ষে অংশ নেন এক লাখ ৮৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন এক লাখ ৩০ হাজার ৪৮৯ জন। পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ। আর ফেল করেছেন ৫২ হাজার ৫৯০ জন শিক্ষার্থী। এর আগে ১২২টি কেন্দ্রে ১৭৬ কলেজে ২৮ বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাতে ফল প্রকাশের পর প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com