শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ, পুলিশ হেফাজতে গয়েশ্বর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৯৭ বার
ছবি: সংগৃহীত

রাজধানীর ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাসও ব্যবহার করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা।

পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের হামলায় আহত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

যদিও পুলিশ গয়েশ্বরকে আটক শব্দটি ব্যবহার করেনি, বলেছে ‘হেফাজতে নেওয়া হয়েছে’।

এদিকে, বিএনপির ডাকা অবস্থান কর্মসূচি ঠেকাতে সকাল থেকেই কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা কদমতলী সেতুর প্রান্তে অবস্থান নেন।

এ বিষয়ে বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুণ রায় চৌধুরী জানান, গয়েশ্বর চন্দ্র রায় গুলিবিদ্ধ। এই অবস্থায় তিনি যখন রাস্তায় পড়ে যান তখন পুলিশ রাস্তায় ফেলে তাকে লাঠি দিয়ে ব্যাপক আঘাত করেছে। তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com